আশাশুনিতে উপকূলীয় ইকো সিস্টেম পুনরুদ্ধার, ব্যবস্থাপনা ও জেন্ডার ন্যায্যতায় "উপজেলা সিবিও/ইয়ুথ নেটওয়ার্ক" এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) উপজেলা কার্যালয়ে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০.৩০ টায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পিচ ক্লাবের সভাপতি আশরাফ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, স্প্রিটকল প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর দ্বীপরঞ্জন বিশ্বাস, বিডফরসিজে প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক, ণডঊঊ প্রকল্পের উপজেলা কমিউনিটি মবিলাইজার রোকেয়া খাতুন, সাংবাদিক জি এম মুজিবুর রহমান, বিভিন্ন সিবিও ও ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি, সেক্রেটারী ও সদস্যবৃন্দ। অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) "ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস" (ইউ৪ঈঔ) প্রকল্পের আয়োজনে সভায় নারী বান্ধব পরিবেশ উন্নয়ন, উপকূলীয় ইকো সিস্টেম পুনরুদ্ধার, ব্যবস্থাপনা ও জেন্ডার ন্যায্যতা বিষয়ে বিভিন্ন কার্যক্রম ও করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।