ওয়ার্কসপ থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম
ওয়ার্কসপ থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীর ওয়ার্কসপ থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে পৌরসভার আজাদ মোড় এলাকার আব্দুস সালামের ওয়ার্কসপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিজ রুবানা তানজিন।

এসময়  সেখান থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী আব্দুস সালাম পালিয়ে যায়। অভিযান পরিচালনা কালে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন বলেন অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গোপনে নিজ ওয়ার্কশপে মজুদ করে রাখছিলেন ব্যবসায়ী সালাম। পরে সেখানে অভিযান পরিচালনা করে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করি। জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত দামে পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে