কেশনপুরে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৮:০৬ পিএম
কেশনপুরে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার গভির রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা গভির রাতে চেতনা নাশক স্প্রে করে প্রভাষক আব্দুল জলিলের ছেলে তানভীর সিদ্দীকি রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। 

তানভীর সিদ্দীকি রাব্বি জানান, অজ্ঞাত চোরেরা চেতনা নাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধীক টাকার মালামাল চুরি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে