হাটহাজারীর মধ্যম মাদার্শায় মহাথের বরন উৎসব

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৬:৫০ পিএম
হাটহাজারীর মধ্যম মাদার্শায় মহাথের বরন উৎসব

চট্টগ্রামের হাটহাজারীর মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের নবরুপকার অধ্যক্ষ সুপাল বংশ থের এর দুই দিনব্যাপী  মহাথের  বরনোৎসব এবং এই গ্রামের কৃতি সন্তান আন্তর্জাতিক বৌদ্ধ নেতা স্বদেশ কুসুম চৌধুরীর প্লাটিনাম জয়ন্তী ও জ্ঞাতি সম্মেলন   আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। মাধ্যম মাদার্শা শান্তি নিকেতন বিহারের বিপুল প্রান্তরে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার প্রথম দিনের  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ  সংঘরাজ ভিক্ষু মহাসভার  উপ- সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির। এতে  প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান এম পি। প্রধান আলোচক থাকবেন ইউএসটিসির সাবেক উপাচার্য ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, সংবর্ধেয় অতিথি থাকবেন স্বাধীনতা ও একুশ পদক প্রাপ্ত শিক্ষাবিদ ড,সুকোমল বড়ুয়া। দ্বিতীয় দিন শুক্রবার বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক অধ্যাপক ড বনশ্রী মহাথের। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পি।

আপনার জেলার সংবাদ পড়তে