হজযাত্রীরা আল্লাহর ঘরের মেহমান। তাঁরা যেন পূণ্যভূমি মক্কা-মদিনায় হজের বিভিন্ন হুকুম আহকামের সঠিক নিয়মে পালন করতে পারে। তজ্জন্য প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত জরুরী। সরকার হজযাত্রীদের কল্যাণে কার্যকর প্রশিক্ষণ কর্মসূচী সহ নানাবিদ পদক্ষেপ গ্রহন করেছে। যাতে হাজীগণ সহজ পদ্ধতিতে হজ করতে পারেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের যৌথ আয়োজনে ১ এপ্রিল ২০২৬ তারিখ কক্সবাজার জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এ কথা বলেন। উপ পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর। বিষয়ভিত্তিক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ আসিফ চৌধুরী, জেলা মডেল মসজিদের ইমাম মুফতি সুলাইমান কাসেমী ও হাব প্রতিনিধি মাওলানা তোফায়েল আহমদ। হজযাত্রীদেরকে হজের প্রাকটিক্যাল ধারনা দেয়ার জন্য হজ প্রশিক্ষণের উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।