মাধবপুরে তেল ভর্তি মালবাহী ট্রেন লাইনচুৎ, রেল যোগাযোগ বন্ধ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ এএম
মাধবপুরে তেল ভর্তি মালবাহী ট্রেন লাইনচুৎ, রেল যোগাযোগ বন্ধ

সিলেট-আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের উত্তরে চট্রগ্রাম থেকে সিলেটগামী ট্রেন(৯৫১)লাইনচুৎ হয়ে গার্ড ব্যানসহ ৫টি বগি পাশের খাদে উল্টে যায়। এতে বর্গি ভর্তি তেল উপছে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্গি লাইনচুৎ হওয়ার ফলে ঢাকা-সিলেট, সিলেট চট্রগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মনতলা রেলওয়ে স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম জানান-তেল ভর্তি চট্রগ্রাম থেকে সিলেটগামী মালবাহী ট্রেন(৯৫১) ৯টা ১০ মিনিটের সময় দ্রুতগতিতে মনতলা ষ্টেশন পার হয়ে ১০০ মিটার দুরে গিয়ে লাইনচুৎ হয়। এতে গার্ড ব্যানসহ ৫টি বগি পাশের খাদে উল্টে যায়। বর্গি ভর্তি তেল উপছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বর্গি লাইনচুৎ হওয়ার ফলে ঢাকা-সিলেট, সিলেট চট্রগ্রাম রেল যোগাযোগ বর্তমানে বন্ধ হয়ে যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে