পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিস্টান পল্লীর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে অসুস্থ হয়ে অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রিল)। নিহত গৃহবধূ হলেন উপজেলার ফৈলজানা গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী মনিষা মন্ডল (২৫)। সে ফৈলজানা খ্রিস্টান পল্লীর আলোচিত সুবল মন্ডলের পুত্রবধূ। গত বুধবার সকাল ১১টার দিকে নির্যাতনের শিকার মনিষা মন্ডল অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলের দিকে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূর পরিবার ও এলাকার লোকজন জানান,মনিষাকে তার স্বামী মাঝেমধ্যেই মারধর ও নানাভাবে নির্যাতন করতো। গত ২৭ মার্চ ঢাকা থেকে বাড়ি ্আসে তারা। এরপর মনিষাকে মারপিট করা হয়। মারপিটের কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে না নিয়ে বাড়িতেই রাখা হয়। বুধবার অবস্থার অবনতি হলে তাকে পাবনার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধূ অন্তঃস্বত্ত্বা ছিলেন বলেন তার বাবা উপেন সরকার জানান। এ ঘটনার পর সবুজ মন্ডলকে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে বুধবার দিবাগত রাতে চাটমোহর থানায় নিহত গৃহবধূর পিতা উপেন মন্ডল নিহতের স্বামী সবুজ মন্ডল,শ্বশুর সুবল মন্ডলসহ ৪ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান,লাশের ময়নাতন্ত হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী সবুজকে গ্রেফতার করা হয়েছ্।ে থানায় মামলা হয়েছে। নিহতের স্বামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।