গাঁজা বহন ও সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৫:২৮ পিএম
গাঁজা বহন ও সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে গাঁজা বহন ও সেবনের দায়ে লিমন (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিনি। দণ্ডপ্রাপ্ত লিমন উপজেলার সুন্দলী ইউনিয়নের বড়সুন্দলী গ্রামের রুদ্র বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের বড়সুন্দলী গ্রামে অভিযান চালানো হয়। এসময় রুদ্র বিশ্বাসের ছেলে লিমনকে তার বসতঘর থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার আদেশ দেন।     এ বিষয় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা পরিবহন ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরণির ক্রমিক ২১ ধারায় এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে