চৌগাছায় আইসিটি অফিস ও দোকানে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ পিএম
চৌগাছায় আইসিটি অফিস ও দোকানে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

যশোরের চৌগাছায় আগুন লেগে  উপজেলা পরিষদের আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।  বৃহস্পতিবার (২ এপ্রিল)  ভোরে পৌর শহরের সাথী টাওয়ারে  পূবালী ব্যাংকের নিচে ফারুক কপি হাউজ ও প্রদীপ ইলেকট্রিক দোকানে আগুন লেগে মুল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ফারুক কফি হাউজের মলিক ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় তার অনেক ক্ষতি হয়েছে। এতে  প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।  প্রতাক্ষদর্শী প্রতিবেশি সাবেক পৌর  কমিশনার নাজমুজ্জামান  খোকন জানান, পাশে পুবালি ব্যাংকের  এটিএম বুথের  সিকিউরিটি গার্ড  আগুন দেখে প্রথমে চিৎকার করেন। পারে আশপাশের লোকজন চৌগাছা  ফাইয়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চৌগাছা   ফায়ার সার্ভিসের ম্যানেজার এস আই ফিরোজ হোসেনের নেতৃত্বে   একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছান। তারা আগুন নিয়ন্ত্রনে  আনতে কাজ  করেন। তারা ৩ ঘন্টা  কাজ করার পর আগুন  নিভাতে  সক্ষম হন।  এদিকে কফি হাউজের ভিতরে থাকা ৫ টি ফ্রিজ, ৬ টি ইনজেকশন, ২ টি ফিলাক্র, ২ টি গ্যাসের চুলা, ১ টি মাইক্রো ওভেন, ৯ টি মোবাইল, ১০ টি শোকেজ এ দোকানে নগদ,বিকাশ ও ফিলাকজি ব্যবসা করা হয়।  নগদ টাকাসহ ফারুক কপি হাউজের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশের  প্রদীপ ইলেকট্রিক ও আইসিটি কম্পিউটার ল্যাব  দুটি দোকান মিলে সর্ব মোট প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে  ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারনে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।  এদিকে  ক্ষতি গ্রস্থ দোকানগুলো পরিদর্শন  করেন উপজেলা বিএনপির  সাবেক সভাপতি জহুরুল ইসলাম,  উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি  সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার ও উপজেলা জমায়াতের সহকারী সেক্রেটারী সাবেক পৌর  প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ বিশ্বাস  প্রমুখ। একই রাতে উপজেলা আইসিটি অফিসে আগুন লাগে। খবর পেয়ে  চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে  আগুন নিন্ত্রনে আনেন ।  আগুনে অফিসের  ব্যাপক ক্ষতি হয়েছে।  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি রেজাইল করিম।

আপনার জেলার সংবাদ পড়তে