যশোরের কেশবপুরের পল্লীতে আদালতের রায়ে ৩ মাসের সাজা প্রাপ্ত এক আসামি আকট করে ফেরার পথে মব সৃষ্টি করে মাইকে মিথ্যা ঘোষনা দিয়ে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় আসামির স্বজনরা আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ জানাযায়, গত কাল বুধবার গভীররাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরে আটকের পর হ্যান্ডক্যাপ পরিয়ে ফেরার সময় আসামির ভাই আলআমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে পুলিশ তার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে এই কথা প্রচার করে লোক জোগাড় করে পরিবারের লোকজন ও এলাকাবাসী যৌথ ভাবে পুলিশের উপর হামলা করে। এসময় উপ-পুলিশ পরিদর্শক আসমত আলি, পুলিশ সদস্য শহিদুল ইসলাম ও হাবিবুল্লা কে আহত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে মধ্যে দু'জন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে এবং হাবিবুল্লাহ নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান । কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জান এই ঘটনাটি ঘটেছে গেল গভীররাতে। বৃহষ্প্রতিবার সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠিয়ে উপজেলার হিজলডাঙ্গা গ্রামেসহ আশপাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পালিয়ো যাওয়া আসামি কে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার কেশবপুর পৌছে অভিযান পরিচালনা করেন। পুলিশের কাজে বাঁধা দেয়ার ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।