ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফজের আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিটিআইয়ের অবসর প্রাপ্ত ইনস্ট্রাক্টর ও সব্যসাচী কবি রাকিব হাসানের সভাপতিত্ব ও কবি ও সামাজিক উদ্যেক্তা ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজের আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রাণী চন্দ্র ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ,কালবেলা প্রতিনিধি শেখ ইমন,দৈনিক রানার প্রতিনিধি বসির আহমেদ সহ অন্যন্যরা। প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় ৮০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।কবিতা আবৃত্তি,স্বরচিত গল্প লেখা,স্বরচিত কবিতা লেখাসহ বিভিন্ন সাহিত্য ভিত্তিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয় এবং তাদের প্রতিভা প্রদর্শন করে।এসময় অতিথিরা বলেন,বর্তমান প্রজন্মের সাহিত্যও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।