পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল পুলিশ।
মো. আলী হোসেন ফকির বলেন, “বাংলাদেশ পুলিশের থেকেও সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ স্কাউটস অনেক বড়।” এসময় স্কাউট সদস্যদের সরকারিভাবে ফান্ড বরাদ্দের দাবিও করেন আইজিপি।
‘দিনের ভোট রাতে হবে না, নির্বাচনের আগে এমন কথা দিয়েছিল বাংলাদেশ পুলিশ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে কথা রেখেছি আমরা। আর আগামীতে এই যাত্রায় স্কাউটের ২০ লাখ সদস্য আমাদের বড় শক্তি। সুযোগ পেলে স্কাউটরা সমাজের সব ক্ষেত্রে অবদান রাখতে পারবে’-যোগ করেন তিনি।