ভারতের কারাগার থেকে

১১ মাস পর লাশ হয়ে ফিরছেন দিনমজুর আজিজুর

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৫:৩৭ পিএম
১১ মাস পর লাশ হয়ে ফিরছেন দিনমজুর আজিজুর

দীর্ঘ ১১ মাস ভারতের কারাগারে ও হাসপাতালে কাটানোর পর অবশেষে না ফেরার দেশে চলে যান। সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিল দিনমজুর আজিজুর রহমান।  সরকারি ব্যবস্থাপনায় ৩এপ্রিল পঞ্চগড় বাংলাবান্ধা সীমানে লাশের অপেক্ষায় রয়েছে বিজিবি ও স্বজনরা।  ২এপ্রিল পররাষ্ঠ্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান স্বাক্ষরিত মৃতদেহ প্রত্যাবাসন এক আদেশে জানাযায়, ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মৃতদেহ সরকারি খরচে ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসনের লক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করবেন। এলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মৃতদেহটি প্রত্যাবাসন হবে। কিন্তু সকাল থেকে এরির্পোট লেখা পর্যন্ত বিজিবি সদস্য ও তার স্বজনরা অপেক্ষা করেও লাশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। এদিকে আজিজুরের লাশ গ্রামের বাড়িতে না পৌছায় চলছে শোকের মাতাম। জানাযায়, ২০২৫ সালের ১৩ মে দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের দিনমুজুর আজিজুরসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। সীমান্তের পিলার ৩৭৩/১-এসের কাছাকাছি পৌঁছালে ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। তিনজন পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়েন দিনমজুর আজিজুর।  আজিজুরের স্ত্রী তাছকারা বেগমের অভিযোগ, তার স্বামীকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে বিএসএফ সদস্যরা পৈশাচিক নির্যাতন চালায়। নির্যাতনের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ১১ মাস ভারতে বন্দি অবস্থায় চিকিৎসার পর গত ২২ মার্চ, ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতে থাকা আত্মীয়-স্বজনের মাধ্যমে এই হৃদয়বিদারক খবর পায় পরিবারটি। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং লাশ ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে