শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৩ এপ্রিল, ২০২৬, ০৮:০২ পিএম | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫৬ পিএম
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে