নাঙ্গলকোটে

এমপি প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) :
| আপডেট: ৪ এপ্রিল, ২০২৬, ০১:০৩ পিএম | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০১:০৩ পিএম
এমপি প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামের এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকির বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় সন্ত্রাসীরা বাড়িতে রক্ষিত প্রায় ১২ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  হামলায় নূরে আলম সিদ্দিকীর ৩ ভাই ও পরিবারের সদস্য সহ ৫জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়ে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাই কাজি আবু নোমান বলেন, শুক্রবার  সন্ধার পর হঠাৎ করে আমাদের বাড়িতে এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমি ও আমাদের পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়। হামলায় অন্য আহতরা হলেন, কাজি মামুন, কাজি আবু জাফর, খোন্দকার বিল্লাল হোসেন। হামলাকারীরা এ সময় আমাদের একটি মোটরসাইকেল, বাড়ির বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালা ভাঙচুর করে ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা আমাদের ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলায় নেতৃত্ব দেন বিএনপি ক্যাডার (সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া সমর্থক ) উপজেলার কাকৈরতলা গ্রামের আব্দুল খালেকের পুত্র আমান উল্লাহ, দেলোয়ার হোসেনের পুত্র পারভেজ ভুট্টু, বাচ্চু মিয়ার পুত্র যুবদল ক্যাডার সাইফুল ইসলাম সহ বি এন পির ২০/ ৩০ জন সন্ত্রাসী।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছি। লিখিত অভিযোগ দিলে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে