শ্রীমঙ্গলে ১৭ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করলেন এমপি

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০২:০১ পিএম
শ্রীমঙ্গলে ১৭ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করলেন এমপি

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ শ্রীমঙ্গল উপজেলার ১৭ টি পরিবারের মাঝে ৩০ বাণ্ডিল ঢেউটিন বিতরন করেছে শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রান বিভাগ। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ এবং ত্রাণ বিভাগের আয়োজনে আজ দুপুর ২ টায় এসব টিন বিতরন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত ঢেউটিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। মৌলভীবাজার-৪ ( শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে এসব ঢেউটিন বিতরন করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ সরকারী- বেসরকারি কর্মকর্তা,  জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে