চাঁদপুর ও হাইমচরে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ পিএম
চাঁদপুর ও হাইমচরে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

হামের প্রকোপ প্রতিরোধে হামের বিশেষ টিকাদান কর্মসূচি চাঁদপুর  জেলায় শুরু হয়েছে। রোববার(৫ এপ্রিল) সকালে শহরের যমুনা রোড এলাকায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জরুরিভিত্তিতে বিশেষ  টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা চাঁদপুর পৌরসভার সচিব শরিফহ অন্যান্য কর্মকর্তারা।

হঠাৎ করে চাঁদপুর জেলাতেও হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। সরকারের এমন উদ্যোগে রোগ থেকে সন্তানদের মুক্তি মেলার আশা করছেন তারা। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। হামের ঝুঁকিপূর্ণ এলাকা চাঁদপুরের দুটি উপজেলায় ৭২ হাজার ৮শ'৭৪ শিশুকে হামের টিকা দেয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাগুলোতে এই টিকা দেওয়া হবে। এদিকে,হাইমচরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সকল অভিভাবকদের প্রতি অনুরোধ-আপনার সন্তানকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করুন।সচেতনতা বাড়ান, সুস্থ প্রজন্ম গড়ুন।

আপনার জেলার সংবাদ পড়তে