চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৫ এপ্রিল ২০২৬) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আব্দুর রহিম (২৩), আব্দুর রহমান তালুকদার (২২), সাইফুল হাওলাদার (২২), মো. সবুজ মিয়া (২৩) ও মো. আজাদ (২৯)। তারা সবাই ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ দামাটি এলাকার বাসিন্দা। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট।