আশাশুনি ব্রীজের মুখে পিলার ভেঙ্গে ট্রাক খাদে

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ পিএম
আশাশুনি ব্রীজের মুখে পিলার ভেঙ্গে ট্রাক খাদে

আশাশুনি মরিচ্চাপ ব্রীজের মুখে পিলার ভেঙ্গে লোনা পানি বহনকারী ট্রাক খাদে পড়েছে। ট্রাক চালক আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত্র ১০.৫০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ঢাকা মেট্রো-১৮-০৬৭২ নং ট্রাক সাতক্ষীরার দিক থেকে আশাশুনির মানিকখালীর দিকে যাচ্ছিল। সমুদ্র থেকে কার্গোতে ভরে নিয়ে আসা লোনা পানি মানিকখালী থেকে ট্রাকে ভর্তি করে নিয়ে যেতে ট্রাকটি ব্রীজের মুখে উঠছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্রীজের উত্তর মুখের ১০/১২ টি পিলার ভেঙ্গে ট্রাকটি নীচে গিয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত ট্রাক চালক সাতক্ষীরার সরুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আলমগীর আহত হয়েছেন। ট্রাকে কোন হেলপার ছিলনা বলে জানাগেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে