কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে বন্ধের নির্দেশ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৮:১৭ পিএম
কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় কলারোয়ায় পাঁচটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কয়েকটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় নানান অভিযোগ, অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্সরে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক ও গরু হাটখোলা মোড়ের দুটি এক্সরে সেন্টার। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জনের সাথে পরিদর্শনে থাকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে