টঙ্গীতে বহুতল ভবনে আগুন

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ১২:২৩ এএম
টঙ্গীতে বহুতল ভবনে আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌণে ৯টায় টঙ্গী মধুমিতা রেলগেট সংলগ্ন মদিনাপাড়ার এম এ কুদ্দুসের মালিকানাধীন ৮তলা ভবনের অস্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই কক্ষে রক্ষিত আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই ভবনের ৮ম তলায় তালাবদ্ধ কক্ষে সকালে দাউ দাউ আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ভাড়াটিয়ারা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ওই বাসায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আপনার জেলার সংবাদ পড়তে