কাপাসিয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ১২:২৫ এএম
কাপাসিয়া রেসিডেন্সিয়াল  স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দু'টোতেই প্রথম স্থান অর্জন করায় আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল রোববার দিনব্যাপী তরগাঁওস্থ রেইনবো রিসোর্টে আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের শতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত আনন্দ সভায় প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সভাপতিত্ব এবং ক্রেস্ট প্রদান করেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রা
খেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সোহরাওয়ার্দী, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, মনিরা ভূঁইয়া সম্পা, প্রধান শিক্ষক লাকি আক্তার, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, সাংবাদিক আনিসুল ইসলাম, হাবিবুল হাসান শাকিল, দেব ব্রত দাস, মাফিয়া, বৃষ্টি, লিজা, জান্নাতুল ফেরদৌস নদী, টুম্পা রানী আইন, তামান্না, আফসানা রহমান, কনিকা দাস, বুবলী, রাহিমা আক্তার, নাজমিন আক্তার প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৬ উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণ করে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ দু'টোতেই প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ এবং সম্মাননা প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে