ভালুকায় জ্বালানির তীব্র সংকট, ঝুঁকিতে শিল্পের উৎপাদন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৪:৩১ পিএম
ভালুকায় জ্বালানির তীব্র সংকট, ঝুঁকিতে শিল্পের উৎপাদন

ভালুকা উপজেলার ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নেই। সরবরাহ কমে যাওয়া জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল সংকটে শিল্প প্রতিষ্ঠান গুলো উৎপাদন ঝুকিতে পড়েছে। অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। 

জানাযায়,উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। কোন ফিলিং স্টেশনে পেট্রোল বা অকটেন দেয়ার খবর ছড়িয়ে পড়লে প্রাইভেটকার ও বাইক চালকরা ফিলিং স্টেশন ছুটে যায়। দীঘক্ষণ লাইনে দাড়িয়ে দুইশত টাকার পেট্রোল বা অকটেন পাচ্ছেন। এতে করে একই বাইক চালক একবার পেট্রোল নিয়ে পুনরায় গিয়ে লাইনে দাড়ায়। এতে করে ফিলিং স্টেশনের তেল শেষ না হওয়া পর্যন্ত বাইল চালকদের লাইন শেষ হচ্ছে না।

পলাশ ফিলিং স্টেশনের মালিক শাহাব উদ্দিন ফরাজি জানান,সরবরাহ ঘাটতি ও বৈশ্বিক আমদানির সমস্যার কারণে অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন দেয়া বন্ধ রয়েছে। তারা অগ্রিম টাকা দিয়ে ডিপো থেকে তেল আনতে পারছেন না। যদিও ডিপো থেকে তেল দেওয়া হয়, চাহিদার তুলনা অনেক কম। 

সহকারী কমিশনার(ভুমি) ইকবাল হোসাইন জানান, সংকট ও মজুদদারি রোধে মাঠে -’ানীয় প্রশাসন কাজ করছেন। বিভিন্ন স্টেশনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনভোগান্তি তৈরি ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যব-’া নেয়া হচ্ছে। কালো বাজারী ও সংকট তৈরী করার জন্য একজনকে জেল ও  কয়েকজনকে জরিমানা করা হয়েছে। 

ভালুকা উপজেলার শিল্পের মালিকদের অভিযোগ এই সমস্যা দীর্ঘ-’ায়ী হলে কল-কারখানাগুলো বড় ধরনের উৎপাদন সংকটের মুখে পড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে