আশাশুনিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ কুমার গোলদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ও স্বাস্থ্য সেবিকাবৃন্দ।