ট্রাম্পের যুদ্ধবিরতি উপপেক্ষা করে ইরানে ইরায়েলের হামলা

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম
ট্রাম্পের যুদ্ধবিরতি উপপেক্ষা করে ইরানে ইরায়েলের হামলা
ছবি, সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে ২ সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন। এর ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। তবে যুদ্ধবিরতির পরও হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। ইরানে নতুন করে আজ বুধবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। 

তবে তার কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন আপাতত দুই সপ্তাহের জন্য ইরানে সামরিক অভিযান স্থগিত রাখবে। তিনি ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য একটি ‘কাজ চলার মতো ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের উদ্যোগে আগামী শুক্রবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত এই আলোচনা দুই সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে।

কূটনৈতিক এই উদ্যোগের মধ্যেই ইসরাইলের নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এ ধরনের সামরিক পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র : চ্যানেল ১২