পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত “ব্যাডমিন্টন এশিয়া-সাউথ এশিয়া রিজিওনাল জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২৬” এ অনুর্ধ্ব-২৩ পুরুষ ডাবলসে মো: নাজমুল ইসলাম জয় এবং এস এস এম সিফাত উল্লাহ গালিব এর স্বর্ণ জয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মো: জোবায়েদুর রহমান রানা বাংলাদেশ ব্যাডমিন্টন দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতিসহ অন্যান্য সকল ব্যক্তিবর্গকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। এই জয়ে বাংলাদেশের ব্যাডমিন্টনের জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। এই জয়ের মানসিকতা ভবিষ্যতে সকল ক্রীড়াবীদদের আরও সাফল্যের স্বপ্ন দেখাবে এবং তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরও পেশাদারি মনোভাব নিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ব্যাডমিন্টনসহ সকল স্পোর্টস ডিসিপ্লিনের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রের সফল ও গৌরবময় যাত্রা কামনা করছে।