র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ০৮ এপ্রিল তারিখ ভোরে ডিএমপি, ঢাকার মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার মুগদা থানাধীণ মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৫২,০০০/-(তিন লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৮৮ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে| গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মো: লিয়ন মিয়া (২৪), পিতা- মো: মুসা মিয়া, সাং- মুন্সিপাড়া, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় ডিএমপি, ঢাকার মুগদাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।