ফুলতলায়

বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ পিএম
বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খুলনার ফুলতলা উপজেলা আওয়ামীলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন আর নেই। তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক পৌণে বারোটায় ঢাকার একটি বেসরকারি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি......রাজিউন)। বুধবার (৮ এপ্রিল) সকালে তার মরদেহ খুলনার শিরোমনিস্থ নিজ বাসভবনে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয় আহাজারি করতে থাকে। এসময এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিকেলে স্থানীয় খানজাহান আলী ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে তাকে প্রশাসনের পক্ষ থেকে  গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচি রানী সাহা উপস্থিত ছিলেন। পরে তার জানাজা অনুষ্ঠিত হয় । শিরোমণি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জব্বার আজমী। জানাজায় দল-মত নির্বিশেষে দশ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মরহুমের সহোদর আটরা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মরহুমের ছেলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমন প্রমুখ। বক্তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে বলেন, শেখ আকরাম হোসেনের মৃত্যুতে ফুলতলা উপজেলাবাসী একজন জনদরদী রাজনীতিবিদ ও যোগ্য অবিভাবক হারালো।