দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জিল্লুল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।