চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোরকে আটক করেছে থানা পুলিশ। গত ৮ এপ্রিল বুধবার দিবাগত রাত আড়াইটায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। থানা সুত্রে জানা গেছে, উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবি ডিলার ব্যবসায়ী মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্স এর মালামাল গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে বিতরণকালে দুপুরের নামাজের জন্য বন্ধ রেখে মসজিদে গেলে, সেই সুযোগে ডিলারের দুজন কর্মচারী ৪৫ টি প্যাকেজের মালামাল চুরি করে। এ ঘটনায় ডিলার মোস্তাকিম সরকার বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে গত ৪ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে চোর রিয়াদ ইসলামকে (২২) আটক করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতকে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আদালতে পেরণ করা হয়েছে। অন্য আসামী আটকের চেষ্টা করা হচ্ছে।