গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:০২ পিএম
গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম, পোরশা কলেজের প্রভাষক মহসিন আলী, বিদায়ীদের মধ্যে মাশকুরা খাতুন, দশম শ্রেণীর শিক্ষার্থী শাহেদ আলী, নবম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার আখি, অষ্টম শ্রেণির ছাত্রী ফারিয়া খাতুনসহ অন্যরা। বক্তব্য শেষে শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মামুন হোসেন। পরে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক খাতা, কলম ও স্কেল বিতরণ করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্যের কুফল বিষয়ে লিফলেট বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে