পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৩ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে করেছে ইরানি প্রতিনিধি দল। ইরানের সংবাদ সংস্থা ইসনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো জানায় নি।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, তাতে মধ্যস্থতা করছেন শাহবাজ শরিফ ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানায়, শুক্রবার রাতে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর পাকিস্তানের সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানি প্রতিনিধিদলের সদস্যরা।

সূত্র: আল জাজিরা