পাকিস্তানকে সহায়তার আশ্বাস সৌদি আরবের

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৪:৪৫ পিএম
পাকিস্তানকে সহায়তার আশ্বাস সৌদি আরবের

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যদিয়ে যাওয়া পাকিস্তানের জন্য বড় এক আশার আলো দেখাচ্ছে সৌদি আরব। পাকিস্তানে কঠিন সময়ে পূর্ণ আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে রিয়াদ।

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান অর্থনৈতিক সহায়তার বার্তা নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করছেন। সংযুক্ত আরব আমিরাতকে বিপুল পরিমাণ ঋণ ফেরতের ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে গেলেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানায়, তিনি সৌদি যুবরাজের সঙ্গে সাম্প্রতিক এক উষ্ণ ও আন্তরিক টেলিফোন আলাপের কথা স্মরণ করেন এবং পাকিস্তানের প্রতি যুবরাজের গভীর সমর্থনের বিষয় তুলে করেন। একই সঙ্গে তিনি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানকে যে অর্থনৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে, তা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদ যখন মার্কিন-ইরান আলোচনার আয়োজন করছে, ঠিক সেই সময়ে সৌদি মন্ত্রীর এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। তবে তিনি সরাসরি সেই আলোচনায় অংশ নিচ্ছেন না।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান দূরত্বের মাঝে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে নতুন জোট সমীকরণ তৈরি হচ্ছে, তাঁর সফরকে সেই সংকেত হিসেবেই দেখা হচ্ছে। 

অর্থসংকটে থাকা পাকিস্তান সম্প্রতি জানিয়েছে, তারা ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেওয়া ৩ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ পরিশোধ করবে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, ঋণের পরিমাণ বাড়ানো, ক্রেডিট লাইনের প্রসার এবং তেল আমদানিতে বিশেষ আর্থিক সুবিধা প্রদানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সফরকে নতুন আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্থিক সংকটে থাকা পাকিস্তান সম্প্রতি জানিয়েছে, ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেয়া ৩০০ কোটি ডলারের বেশি ঋণ তারা পরিশোধ করবে।

সূত্র: আল জাজিরা