বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান চাঁদপুর জেলা পরিদর্শন পরিদর্শন করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) চাঁদপুর জেলা সফরে আগমন করলে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করা হয়। সফরের অংশ হিসেবে সকাল ১০ টার সময় চাঁদপুর জেলা সার্কিট হাউজে আগমন করলে ডিআইজি ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। বেলা ১১ টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম। সভা শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুর ১২:৩০ টার সময় তিনি পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। বিকাল ২:৩০ টায় তিনি পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরবর্তীতে বিকাল ৪ টায় হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, সারাদিনব্যাপী এ পরিদর্শনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, যা চাঁদপুর জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।