রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ১২:১০ পিএম
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪, এপ্রিল) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ১৯ জন রোগী ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখন হাম আইসোলেশন ওয়ার্ডে ১৫৪ জন রোগী ভর্তি আছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৫৭৮ জন ভর্তি হয়েছে। আর মারা গেছে ৫০ জন।
আপনার জেলার সংবাদ পড়তে