বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের ধারাবাহিকতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা নিঃসন্দেহে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত এবং প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও...