নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :  : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২২, ০১:৫৫ এএম

“হাতের নাগালে কম খরচে উন্নত চিকিৎসা’এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর ১১তম বার্ষিক সাধারণ সভা,কৃতি ছাত্রছাত্রি ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে  হাসপাতালের চেয়ারম্যান ও অর্থ পেডিকস বিশেষঞ্জ সার্জন  ডা. ইসরার কামালের সভাপতিত্বে হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন  ব্যবস্থাপনা পরিচালক ও নাক,কান গলা বিশেষঞ্জ সার্জন ডা.রোকন উদ্দিন ভুইয়া,তিনি  হাসপাতালের কার্যক্রম ও আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। সভায় পরিচালক বৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও  উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। 
সাধারণ সভা শেষে হাসপাতালের চেয়ারম্যান  ডা. ইসরার কামালের সভাপতিত্বে  নিবার্হী পরিচালক রায়হান আলী ভূইয়ার পরিচালনায় কৃতী ছাত্রছাত্রি ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ও সাবেক উপ-সচিব মেজবাহ উদ্দিন মিনু। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা.রোকন উদ্দিন ভুইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  পরিচালক ও কুন্ডা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন। এছাড়াও সভায় ভাল কাজের জন্য উৎসাহমূলক  হাসপাতালের কর্মচারীদের মধ্যে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। সভায় হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।  

 

 

 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW