নাসিরনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে  উপজেলার গোয়ালনগর ইউনিয়নের  লালুয়াটুক গ্রামে এঘটনা ঘটে। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান,সকালে লালুয়াটুক গ্রামের মো: সাজু মিয়ার ছেলে মো: শাহিন মিয়া  বাড়ির পাশে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। নাসিরনগর উপজেলা নিবার্হী  অফিসার মো: ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW