পোরশায় গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০১:৩৫ পিএম
পোরশায় গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

নওগাঁর পোরশায় প্রশান্ত (২৫) নামে এক হিন্দু ধর্মালম্বী যুবক গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের বুজেনের ছেলে। জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাতে সকলের অজান্তে সে বাড়ির পাশে আমগাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। তার আত্নহত্যার কারন জানা যায়নি। এব্যাপের থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে