দৌলতখানে এমপি হাফিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১১:০৭ পিএম
দৌলতখানে এমপি হাফিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে মিথ্যা, বিভ্রন্তিকর এবং গুজবসহ বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে দৌলতখান উত্তর বাজার উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া। 

তিনি বলেন, গত (২৮) জুলাই দৌলতখান পৌরসভায় অনলাইন ডিজিটাল সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাফিজ ইব্রাহিমের বক্তব্যকে সামাজিক যোগাযোগ ফেসবুকে ও অনলাইনে বিভ্রান্তকর প্রচার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতার জন্য  বিবেচনা করে পৌরসভার আয় বৃদ্ধিকল্পে পৌর প্রশাসককে বিভিন্ন যানবাহন থেকে টোল ও পৌরকর আদায়ের  নির্দেশনা দিয়েছিলেন। এছাড়া তিনি মেঘনা-তেতুলিয়ার তীর সংরক্ষণ ও ভাঙ্গন রোধে বালু  উত্তোলন  না করার জন্য  সে ব্যাপারে দৃঢ় অবস্থান নেন। কিন্তু একটি মহল গভীর চক্রান্ত হিসেবে  এমপির  বক্তব্যকে বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এসময় উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, গোলাম কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি,  পৌর বিএনপির সহসভাপতি আবুল বসির মেম্বার, হাজী আকবর, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহির, সদস্য সচিব আবুহেনা রিয়াজ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে