তানোরে ভূমি অফিসের তহসিলদারের বদলি ঠেকানো দাবি এলাকাবাসীর

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৪৫ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৪৫ পিএম
তানোরে ভূমি অফিসের তহসিলদারের বদলি ঠেকানো দাবি এলাকাবাসীর
রাজশাহীর তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা) তানভীর আহমেদ সজীবের বদলি ঠেকাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ (১৬ আগস্ট) রোববার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে এমন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা সাংবাদিক ইমরানের বাড়িতে গিয়ে নিউজের প্রতিবাদ দিতে বলেন। আর তহসিলদারের বদলি ঠেকাতে সঠিক নিউজ প্রকাশ করার জন্য বলেন। এসময় বিএনপি নেতা আমশো মথুরাপুর গ্রামের সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক ও বিএনপির কর্মীসমর্থক একদিল মন্ডল ছাড়াও মুখ পরিচিত নাম না জানা বেশ কিছু এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিএনপি নেতা খালেক বলেন, তহসিলদার আমাদের ভাল কাজ করে। তিনি ভাল মানুষ, আমরা সবাই তার কাজে সন্তুষ্ট। অভিযোগকারী সাকিল মিথ্যা অভিযোগ করেছে। তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। তহসিলদার তানভীরের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গ, জমির নামজারির জন্য ‘সুনির্দিষ্ট হারে’ ঘুষ নেন তানোর সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা। সেই হারে ঘুষ পরিশোধ না করলে হয়রানির শিকার হতে হয়। এনিয়ে অভিযোগ করায় হুমকিও দেওয়া হয় সেবাগ্রহীতাকে। এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। এছাড়াও তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন সেবাগ্রহীতা পৌরসদরের বাসিন্দা সাকিল আহমেদ। ফলে গত ১৩ আগস্ট তানভীর আহমেদ সজীবকে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। কাল সোমবার ১৭ আগস্ট অবমুক্ত হবেন তিনি। আগামী ১৮ আগস্ট আড়ানী ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করবেন। তার এ বদলি আদেশ ঠেকাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। 
আপনার জেলার সংবাদ পড়তে