রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২০ আগষ্ট দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাহেরপুর এলাকার সবুজ বিপনি'র সত্ত্বাধিকারী হাফিজুর রহমানকে এই জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাহাদাৎ হোসেন, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের
এস.আই এনামুল সহ অন্যরা। সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।