নীলফামারীর সৈয়দপুরে প্রায় ১৮ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের অটোরিকশার লেড-অ্যাসিড ব্যাটারিবাহী একটি ট্রাক আটক করেছে কাস্টম। এ ঘটনায় ব্যাটারিগুলোর মালিকানা ও পরিবহনের বৈধতা যাচাই করতে তদন্ত শুরু করেছে থানা পুলিশ।
সূত্রে জানা যায়,গোপন সংবাদদের ভিত্তিতে কাস্টম সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়ক থেকে অটোরিকশায় ব্যবহৃত বিপুল পরিমাণ লেড-অ্যাসিড ব্যাটারিবাহী একটি ট্রাক আটক করে। আটক করা ব্যাটারিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৬৩ হাজার টাকা হতে পারে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক করা মালামাল সম্পর্কে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। ব্যাটারিগুলোর মালিকানা, ক্রয়-বিক্রয়ের কাগজপত্র ও পরিবহনের বৈধতা যাচাই করা হবে। তদন্তে কোনো অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে মালামালের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিপুল অঙ্কের ব্যাটারিবাহী ট্রাক আটকের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক মালামাল সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।