নীলফামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৩:৩৭ পিএম
নীলফামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সভা

শ্রমিক জনতা গড়ে তোল একতা এটিকে সামনে নিয়ে নীলফামারীতে পৌর কুলি শ্রমিক ইউনিয়নের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কুলি শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ-১০৪৭ এর ওই সভায় ৫ টি ইউনিটের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয়।

 ১৯ আগস্ট রাতে নীলফামারী বাজারের  জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের প্রধান কার্যালয়ে ওই সভার আয়োজন ছিল ।

ওই আলোচনা সভায় জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন বলেন,সকল শ্রমিকের অধিকার আদায়ে এবং সেই সাথে শ্রমিক সংগঠন গুলোকে সাথে নিয়ে নীলফামারীর নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালি করার নির্দেশ দেন তিনি।

 সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সিনিয়র সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম টুলু, সহসভাপতি মোঃ মাহবুবর রহমান বাবলু,সহসভাপতি আজমল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ আরও অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে