শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:৪৫ পিএম
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন

বেসরকারি টেলিভিশন চ্যানেলআই’র ফেসবুক পেইজ থেকে এক সাংবাদিকের মৌলিক ভিডিও’তে  বেআইনী কপিরাইট ক্লেম দেওয়ায় চ্যানেল আই’রপরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পটুয়াখালীরবাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজের বাউফল উপজেলাপ্রতিনিধি মশিউর রহমান মিলনের পক্ষে  নোটিশটিপাঠান উচ্চ আদালতের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহীন।  বুধবার (১৯ আগস্ট) ডাকযোগে  শাইখ সিরাজকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

 নোটিশ সূত্রে জানা যায়, বাউফলের সাংবাদিকমিলন গত ২৬ জুলাই তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতেধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওটি তিনি তারনিজস্ব মোবাইল ফোনে ধারণ করেছিল। ভিডিওটি পোস্ট করার পর দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তাপায়। 

নোটিশে অভিযোগ করা হয়, গত চলতি মাসের ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ সিস্টেম ব্যবহার করে ওই ভিডিওটির ওপর মালিকানা দাবি করেকপিরাইট ক্লাম দেয়। পরে ফেসবুক ক্লেম আমলে নিয়ে নিয়ে ভিডিওটি  বন্ধ করে দেয়। কোনোরকম যাচাই বাছাই ছাড়া একজন সাংবাদিকের মৌলিক ভিডিও’র ওপর কপিরাইট ক্লেম দেওয়াবেআইনী কাজ।


 সাংবাদিক মিলনের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন  বলেন, নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে ভিত্তিহীনকপিরাইট ক্লেম তুলে নিয়ে ভিডিওিটি পুনরায় সচল করা, এই মানহানিকর ঘটনার জন্য সাংবাদিকমিলনের কাছে লিখিতভাবে ক্ষমাপ্রার্থা ও পেশাগত সম্মান হানি এবং আর্থিক ক্ষতি হিসেবে ৫লাখটাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৭দিনের মধ্যে এসব দাবি মেনে না নিলে প্রচলিত কপিরাইট আইন,সাইবার নিরাপত্তা আইন এবং মানহানি আইনের অধীনে শাইখ সিরাজের বিরুদ্ধে উপযুক্ত আদালতেআইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 সাংবাদিক মিলন বলেন, কোনো রকম যাচাই বাছাই ছাড়া আমার মৌলিক ভিডিও’রওপর এমন ভিত্তিহীন কপিরাইট ক্লেম দেওয়া চরম দ্বায়িত্বহীনতার পরিচয়। এতে আমার সৃজনশীল কাজের স্বীকৃতি ও ফেসবুক থেকে সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হয়েছি। এতে আমার পেশাগত সুনামও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে