যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৬:৩১ পিএম
যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 ২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা পরিচালিত অভিযানে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারের আর রহমান বেকারী, ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার আনন্দ বেকারী এবং জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখলের দায়ে দুইজনকে ১৫ হাজার টাকা এবং প্রধান সড়ক দখল করে ট্রাক পার্কিং ও মালামাল আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার পুলিশ ও আনসার সদস্যদের একটি দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে