চাঁদপুর সদর ইউএনও'র রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০২:৫৪ পিএম
চাঁদপুর সদর ইউএনও'র রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ তারিখে তিনি এ ইউনিয়ন পরিষদের চলমান ভবন মেরামত কাজ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। এ সময় জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যায় পড়া তিনজন সেবাগ্রহীতার সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়।এরপর  ইউনিয়ন ভূমি অফিস এবং আনসার-ভিডিপি কার্যক্রমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে, আনসার-ভিডিপির নির্ধারিত কক্ষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হয়। পাশাপাশি, পরিষদ প্রাঙ্গণের ভেষজ ও ফলজ উদ্ভিদ এবং মনোরম পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে সদর ইউএনও রামপুর ইউনিয়নের মধুরোড রেলওয়ে স্টেশন থেকে বাকিলা বাজার পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করে কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে তাৎক্ষণিক যোগাযোগ করেন। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজটি সম্পন্ন করার আশ্বাস দেন তিনি। ইউএনও এই জনবান্ধব উদ্যোগের জন্য ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে