চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার প্রায় অর্ধশতাধিক সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “আপনারা স্বাধীনভাবে পত্রিকায় লিখবেন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে কেউ আপনাদের কাজে বাধা দেবে না।” এ সময় তিনি স্থানীয় পত্রিকার সম্পাদকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া গেলে তা প্রেস ক্লাবের মাধ্যমে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি নারী সাংবাদিক তৈরি, ছাপাখানা আইন পরিবর্তন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এতে চাঁদপুর জেলার স্থানীয় ২৩ টি দৈনিক পত্রিকা,১৫ টি সাপ্তাহিক পত্রিকা ও ২টি পাক্ষিকসহ মোট ৪০ জন সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, প্রধান সম্পাদক ও নির্বাহী সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী,দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন,দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা,দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান,দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন,দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ,দৈনিক চাঁদপুর সময় পত্রিকার নির্বাহী সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু,দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম,সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার সম্পাদক প্রিন্স সাকিল আহমেদ,সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফুল ইসলাম,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন তালুকদার,সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক মো.আশরাফুল জাহান শাওলিন, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান এবং সাপ্তাহিক ত্রিনদী সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ।