চৌগাছায় দুই জনের আত্মহত্যা

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৪১ পিএম
চৌগাছায় দুই জনের আত্মহত্যা

যশোরের চৌগাছায় একদিনে দুই জন আত্মহত্যা করেছে।  রবিবার রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার পাতিবিলা ইউনিয়নের  ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫) পাশ্ববর্তী রোস্তমপুর গ্রামে তার শশুর নজির আহমদের বাড়িতে রবিবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে একই রাতে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সিজার হোসেনের স্ত্রী ইমা খাতুন (২১) নিজ ঘরে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চৌগাছা থানার  অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আপনার জেলার সংবাদ পড়তে