কালীগঞ্জে প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৭:২১ পিএম
কালীগঞ্জে প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শহরের ভূষণ রোডের লাক্সারি ডাইন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম, হিউম্যান রাইটস ভয়েসের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু ও কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি দন্ত চিকিৎসক আমিনুর রহমান আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দন্ত চিকিৎসক রতন কুমার বিশ্বাস। এতে উপজেলার বিভিন্ন এলাকার দন্ত চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে আমিন ডেন্টালের দন্ত চিকিৎসক আমিনুর রহমান আমিন সভাপতি, মেহেনাজ ডেন্টালের দন্ত চিকিৎসক কাজী রাশেদ সাধারণ সম্পাদক এবং ফারিয়া ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক বাদশা ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফিরোজ ডেন্টালের ফিরোজুর রহমান ফিরোজ, প্রদীপ কুমার বিশ্বাস ও মোদাচ্ছের হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরিফুর রহমান সুমন ও রতন মণ্ডল। কোষাধ্যক্ষ পদে আনারুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে সুবীর বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পেয়েছেন।  কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন হামিদুল ইসলাম হামিদ। সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম ও মেহেদী হাসান বাবু। প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, প্রাথমিক দন্ত চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে আমিনুর রহমান আমিন বলেন, নবগঠিত কমিটি দন্ত চিকিৎসকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষকে মানসম্মত দন্তসেবা প্রদানে কাজ করবে। সকলের সহযোগিতায় সমিতির কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাদারভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দুই বছরের মেয়াদে সমিতির কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্য ও অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে